নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম খালের ভেতর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করল বিজিবি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় খালের পানির নিচ থেকে একটি এসএলআর (অস্ত্র) ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে ঘুমধুম সীমান্ত পিলার-৩১ সংলগ্ন শূন্যরেখার খালের ভেতর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয় এক জেলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে টহল দল ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “স্থানীয় জেলের সহায়তায় আমরা সীমান্ত এলাকার খাল থেকে একটি এসএলআর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছি। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সীমান্ত এলাকায় অপরাধী চক্র মাঝে মাঝেই অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চালায়। তবে বিজিবির সজাগ নজরদারির কারণে তা প্রায়ই ব্যর্থ হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্তে একাধিকবার মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো উদ্বোধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!