নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবলের জমকালো উদ্বোধন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর জমকালো সূচনা হয়েছে।

উপজেলার পাঁচ ইউনিয়নের বাঙালি ও পাহাড়ি খেলোয়াড়দের অংশগ্রহণে রোববার (১৭ আগস্ট) বিকেলে সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ।

প্রথম দিনের খেলায় বাইশারী ইউনিয়ন ঘুমধুম ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলে হারায় দোছড়ি ইউনিয়নকে। মাঠে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উল্লাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার উছাই মং মারমা, যুব ক্রীড়া সংস্থার মোহাম্মদ মাহবুব ইলাহী, উপজেলা চেয়ারম্যানবৃন্দসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়,“সেনা রিজিয়ন কাপ ফুটবল শুধু একটি খেলা নয়, বরং পার্বত্য অঞ্চলে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব ইলাহী বলেন, “এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।”

আগামী ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। ফাইনাল খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরো পড়ুন→বান্দরবানে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!