নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৩ জন

বৈরী আবহাওয়ায়ও থামেনি বিজিবির অভিযান: ১ লাখ ১৪ হাজার প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ১১ বিজিবির টহলদলের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট আটক করা হয়েছে।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় মোট ১ লক্ষ ১৪ হাজার ৮শত আশি প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গত ০১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সীমান্ত এলাকায় টানা অভিযানের অংশ হিসেবে বৈরী আবহাওয়ার মাঝেও চৌকস টহলদল সফলভাবে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব সিগারেট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় এবং মালামাল ফেলে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, আমাদের সদস্যরা অতিবৃষ্টির মধ্যে সীমান্ত পাহাড়ে চ্যালেঞ্জিং টহল পরিচালনা করেছে। মাদক ও চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই সিগারেটগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি হবে। এগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, বিজিবির এই ধরনের তৎপরতায় সীমান্ত এলাকা অনেকটাই নিরাপদ হচ্ছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে, যা বেসামরিক সমাজে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!