Khaled Mahabub Khan Arafat
১০ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৫৪ জন

বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয়নেতা লুৎফুররহমান কাজল

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিনি রামু উপজেলার চাকমারকুল, ফতেখাঁরকুল, রাজারকুল, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীরপাড়ে অবস্থিত মিস্ত্রি পাড়া, শিকলঘাল,দক্ষিণদ্বীপ,মাঝিরকাটা,জুমছড়ী,বেলতলী, কৈয়াজরবিল, বাঁকখালী ব্রীজ,দোছড়ীসহ একাধিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জননেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

তিনি অবিলম্বে বাঁকখালী নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রবিনাশী শক্তিগুলো চক্রান্তের জাল বুনছে। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।

পরিদর্শনকালে জননেতা লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম চেযারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহিন, মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, আবুল বশর মেম্বার,শেখ আবদুল্লাহ,চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু রহিম। জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন,বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ, দিদারুল ইসলাম দিদার, হাবিব উল্লাহ মাতবর, মুহিব উল্লাহ, মামুনুর রশীদ মামুন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মির্জা নুরুল আবছার রেজাউল করিম টিপু, যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু,সদস্য সচিব এরশাদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার কামাল, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল,মন্জুর আলম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও তাতীঁদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতকি ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!