নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫৩ জন

ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নয়াপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচলের উপযোগী করেছেন নয়াপাড়া এলাকার শতাধিক যুবক।

দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বড় বড় গর্ত ও খানাখন্দকে পরিণত হয়েছিল। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর নয়াপাড়া ও পশ্চিম পাড়ার প্রায় পাঁচ শতাধিক মানুষ পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুমধুম দাখিল মাদ্রাসা ও নয়াপাড়া পুরাতন কবরস্থানে যাতায়াতকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য সড়কটি ছিল অনুপযোগী।

সড়কের করুণ দশার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে যে যানবাহন চলাচল করত, সেগুলোর ভাড়া ছিল দ্বিগুণ। ফলে পথচারীদের কাঁদা-মাটি মাড়িয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হতো।

সরেজমিনে দেখা যায়, নয়াপাড়ার তরুণরা নিজেরা অর্থ ও শ্রম দিয়ে কংক্রিট ব্লক, ইটের খোয়া, মাটির বস্তা ও খুঁটির সাহায্যে সড়কটি মেরামতের কাজ করছেন। এমন মানবিক ও সাহসী উদ্যোগে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন রুবেল ও ‘ঘুমধুম মিডিয়া পেলে’র নেতা মো. রিদোয়ানসহ যুবকদের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগ প্রসঙ্গে তারা বলেন,

“গত এক যুগেও এ সড়কে কোনো উন্নয়ন হয়নি। সরকারি নজরদারি না থাকায় আমরা নিজেরা মিলে এগিয়ে এসেছি।”

তারা আরো জানান, প্রাথমিকভাবে সংস্কার কাজ শেষ হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত সড়ক উন্নয়ন ও পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

এলাকাবাসীর দাবি, নয়াপাড়া সড়কটি দ্রুত পাকা করাসহ উন্নয়ন কার্যক্রম হাতে নিলে উপকৃত হবে হাজারো মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৪ লক্ষ মানুষ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!