নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৬ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি কৃতক বড় মাদক চালান জব্দ, আটক ১ আতঙ্কে চোরাকারবারিরা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) ভোর ৬ টার সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাযায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযান দল জামালের ঘের এলাকায় ওঁত পেতে থাকে। ভোর ৬টা ১০ মিনিটে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে এফডিএমএন ক্যাম্প-৮(ইস্ট), ব্লক-বি/৭৪ এর বাসিন্দা মো. শহিদ (১৯), পিতা- হোসেন আহমদকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

এদিকে এত বড় ইয়াবার চালান আটক হওয়ায় সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে স্থানীয়রা বিজিবি’র এ অভিযানের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সীমান্তে অপরাধ অনেকাংশে কমে আসবে।

সবশেষে, বিজিবি জানিয়েছে, আটক শহিদ একজন এফডিএমএন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন→কেএনএফের অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার সেনাবাহিনীর সহায়তায় ফিরলো নিজ গ্রামে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!