নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৫, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩২ জন

ঘুমধুম সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া কাপড়ের ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

তবে এসময় অভিযানে পাচারকারীকে আটক করা না গেলেও, বিজিবির তৎপরতায় একটি বড় মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

৩৪ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

উক্ত অভিযান সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, “এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।

এদিকে, বিজিবি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বিজিবির সফল অভিযান: ৯৪৯০ পিস ইয়াবাসহ আটক ১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!