নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৭৬ জন

নাইক্ষ্যংছড়িতে বিজিবির সফল অভিযান: ৯৪৯০ পিস ইয়াবাসহ আটক ১

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে।

বুধবার (১৪ মে) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।

আটককৃত ব্যক্তির নাম মো.হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯,৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ ১,৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,

চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন,“আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে মাদক চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

আরো পড়ুন→মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!