নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯২ জন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ছিল না। তারা বলেন, ফ্যাসিবাদী শাসন কায়েম করে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অন্যতম সহযোগী ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

 

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জনগণের উপর দমন-পীড়ন চালানো হয়েছে। বিচারপতি খায়রুল হক বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্যাচিং মারমা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

আরো পড়ুন→রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ: কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!