নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩৬ জন

পার্বত্য চট্টগ্রামে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের

Copy Link

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতেও পরামর্শ দিয়েছে দূতাবাস। 

গত শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বাংলাদেশকে লেভেল-৩ এবং পার্বত্য চট্টগ্রামকে লেভেল–৪ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, জাতিগত সহিংসতা,অপরাধ,সন্ত্রাস,অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে বান্দরবান, খাগরাছড়ি, রাঙামাটি পার্বত্য জেলাগুলো ভ্রমণে বিরত থাকুন।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে,অস্থিতিশীলতা,অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করুন। কয়েকটি এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ২০২৪ সালের গ্রীষ্ম থেকে অস্থিতিশীলতা এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিচ্ছিন্ন বিক্ষোভগুলো যে কোনো সময় সহিংসতা রূপ নিতে পারে। মার্কিন নাগরিকদের এসব জমায়েত,শান্তিপূর্ণ হলেও এড়িয়ে চলতে বলা হচ্ছে। কারণ যে কোনো সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।

এছাড়াও বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলেও নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন সরকারি কর্মচারীদের খুব প্রয়োজন ছাড়া কূটনৈতিক এলাকার বাহিরে না যেতে বলা হয়েছে। ঢাকার বাহিরে ভ্রমণ করতে তাদের বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। অবশ্য সিলেট ও কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে কোনো অনুমোদন লাগবে না বলে জানিয়েছে দূতাবাস। বিশেষ প্রয়োজন নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

আরো পড়ুন→শত অনিয়মে নিমজ্জিত রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!