নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুল সম্ভব: পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাবিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় বাইশারী তদন্ত কেন্দ্রের হলরুমে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক এর সভাপতিত্বে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বার।

তিনি বলেন, বাইশারীতে সংগঠিত ঘটনার বিষয়ে আপনাদের সহযোগিতায় অপরাধ দমন সম্ভব হয়েছে। হত্যা কান্ডের আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আপনাদের পাশে রয়েছে। সম্প্রতি এলাকায় অপহরণ, চুরি, ছিনতাই, মাদক সেবন বেড়ে যাওয়ায় অপরাধ প্রবনতা বেড়ে গেছে। এর উত্তরনের উপায় সকলে মিলে কাজ করা। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় অপরাধ নির্মুল হবে। হত্যাকান্ডের বিষয় নিয়ে দ্রুততম সময়ে কাজ করবে পুলিশ। তিনি আরো বলেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। অবশ্যই সফলতা আসবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল করিম,সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল লামা নুরুল আনোয়ার ডিবি ওসি কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা সাংবাদিক আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোঃ ছলিম, সেক্রেটারি মাওলানা আহসান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→যশোরে ত্রিপুরা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!