নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১১ জন

যশোরে ত্রিপুরা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Copy Link

থানচি প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলা সাহাপাড়া খ্রিস্টান আউট রিচ গার্লস হোস্টেলে ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানের থানচিতে ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা সাঙ্গু ব্রিজ ত্রিমুখী রাস্তা প্রাঙ্গণে, ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে, যশোর জেলার কেশবপুরে ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, সারাদেশে অব্যাহত নারীদের নিপীড়ন ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাযায়, গত ১৪ মার্চ যশোরের কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশন থেকে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ, নিহতের পরিবার ও সহপাঠীদের দাবি খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে চেয়ারম্যান ক্রিস্টফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকার তাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করেছে। এই ঘটনার পর জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা।

এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, ডাক্তার এন্দ্রিজয় ত্রিপুরা, শিক্ষার্থী এনি ত্রিপুরা, মারমা স্টুডেন্ট প্রতিনিধি ক্যহাইসিং মারমা, হেডম্যান শিমন ত্রিপুরা ও থানচি কলেজ প্রভাষক লিটন ত্রিপুরা প্রমুখ। এছাড়া এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, নিহত রাজেরুং ত্রিপুরাসহ কয়েকজন ছাত্রীকে রমজানের ছুটিতে বাড়িতে যেতে না দিয়ে হোস্টেলে আটকে রেখে তাদের উপর যৌন হয়রানি চালায় খ্রিষ্টিয়ান আউট রিচ গার্লস হোস্টেলে চেয়ারম্যান ক্রিস্টফার সরকার ও ম্যানেজার প্রদীপ সরকার।

আরো পড়ুনরুমায় বিশ্ব পানি দিবস পালিত 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!