নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৩ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান ১১ টি বার্মিজ গরুসহ ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে ১১টি বার্মিজ গরু ও বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার কালে বিভিন্ন প্রকারের বিপুল মালামাল জব্দ করেছে বিজিবি। ১১ বিজিবির অধীনস্থ সীমান্তের ভাল্লুক খাইয়া ও জারুলিয়া ছড়ি বিওপির বিজিবি জোয়ানরা এ সব জব্দ করেন।

শুক্রবার (১৩ ও ১৪ মার্চ) টানা দুই দিন ১১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মোঃ আল-আমীন এর নেতৃত্বে জারুলিয়া ছড়ি বিজিবির টহল দল মিয়ানমার থেকে আসার পথে গরু ও কনডেন্স মিল্ক (দুধ) জব্দ করেন। অপরদিকে ভাল্লুক খাইয়া বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করতে সক্ষম হন। বিজিবি সূত্রে জানান জব্দ কৃত বিভিন্ন প্রকার মালামালের মধ্যে রয়েছে ২৫৮ পিস কনডেন্স মিল্ক (দুধ),এলুমিনিয়ামের পাতিল ১৫৬ কেজি,কলাপ নুডলস ১৬ হাজার ৭৯৫ পিস,কেক ২০ কাটুন, গ্যাস লাইটার ৫,২৩০ পিস, স্যান্ডেল ৮০ জুড়া। তিনটি বার্মিজ গরু সহ এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ ৩৭ হাজার ৮ শত ৫ টাকা।

স্থানীয়রা জানান রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের বেশ কয়েকটি দোকানদার সরাসরি মিয়ানমারে মালামাল পাচারে জড়িত রয়েছে। আবার কিছু স্থানীয় মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পের কিছু রোহিঙ্গা দেশীয় পণ্য মিয়ানমারের পাচারের সাথে জড়িত রয়েছে। যার কারনে বিজিবির চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির মাঝেও চোরাচালান থেমে নেই। দিন রাত সমান তালে মিয়ানমারের পাচার করছে সয়াবিন তেল,পেট্রোল,ডিজেল,সার,দুধ,চিনি,ময়দা,চাউল,মোটরসাইকেল, ছোট বড় গাড়ির ফাস্টসহ বিভিন্ন প্রকারের খাদ্য পণ্য। বিনিময়ে বাংলাদেশে আসছে গরু, মাদকদ্রব্য। তবে সচেতন মহল সম্প্রতি বিজিবি কঠোর নজরদারি ও অভিযানকে সাধুবাদ জানান।

বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, বিভিন্ন পণ্য ও বার্মিজ গরু জব্দে অভিযান চলমান আছে। অপরাধী যেই হোক ছাড় নয়।

আরো পড়ুন→থানচিতে বসতঘরে আগুন লেগে সর্বশান্ত দিনমজুর সাউচিং মারমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!