Khaled Mahabub Khan Arafat
১ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৮০ জন

বান্দরবান উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদকঃ জেলার রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত, উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার ( ১ ফেব্রুয়ারি) বান্দরবান রোয়াংছড়ি উপজেলা হাই স্কুল মাঠে, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়জনে ফাইনাল খেলা,পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। মহিলা দলের ফাইনালে খেলায় বাংলাদেশ পুলিশ মহিলা দল বনাম বান্দরবান টিম ওয়ান। শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ মহিলা দল শিরোপা জয় করে।

পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় আলীকদম উপজেলা বনাম বান্দরবান সদর লাইমি পাড়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দারবন সেনা জোন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম। এটি যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ঘটাতে সেনাবাহিনী সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের খুঁজে পাব, যারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে গৌরবান্বিত করবে। আজকের ম্যাচগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ছিল। আমি বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যাশা করি।”। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোয়াংছড়ি। মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার রোয়াংছড়ি আর্মি ক্যাম্প,জনাব মো.শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), রোয়াংছড়ি, সভাপতিত্ব করেন জনাব মাজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।

এই টুর্নামেন্টটি রিজিয়ন সদর দপ্তর, বান্দরবান এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও বান্দরবান জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!