Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সেনাবাহিনীর আয়োজনে আন্ত: পাড়া ফুটবল বিজয়ীদের পুরস্কার বিতরণ

রেমবো ত্রিপুরা
আপডেট : January 31, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানের সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাব জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাই পাড়া সাবজোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকালে বাকলাই পাড়া সাব জোনে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাই পাড়া সাব জোনের সাবজোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে একটি করে ট্রফি প্রদান করার পাশাপাশি ১৫ হাজার প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিযোগিতায় দূলাচরণ পাড়া দল চ্যাম্পিয়ন ও কংহ্লাই ম্রো পাড়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে দূলাচরন পাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। উল্লেখ্য যে গত ০৫ জানুয়ারি হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাই পাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বাকলাই পাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আসা এলাকার সাধারণ জনগণ এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

আরো পড়ুন→মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো সংবাদকর্মীর বাড়িতে: নতুন করে আতঙ্ক