নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৮ জন

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো সংবাদকর্মীর বাড়িতে: নতুন করে আতঙ্ক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ মাসখানেক বন্ধ থাকার পর ফের মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলির শব্দ ভেসে আসছে বান্দরবান সীমান্ত দিয়ে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। দেখা দিয়েছে অজানা শংকা।

এমন কি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রথম প্রহরে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এপারে এসে পড়ে। অনেকের বসত গাছপালা ভেদ করে স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের তুমব্রুস্থ বসত বাড়িতে ঢুকে পড়ে একটি বন্দুকের গুলি।

স্থানীয় বাসিন্দা মো: ওসমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমারের ওপারে প্রচন্ড গোলাগুলি হচ্ছে, এমন শব্দ ভেসে আসে এপারে। ফলে স্থানীয়দের মধ্যে এক প্রকার অজানা আতংক বিরাজ করছে। মিয়ানমারের ওপারে নতুন করে গোলাগুলি হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি’র টহল তৎপরতা বাড়িয়েছে, এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন, আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে। এতে টিনের ছালার একাংশ কাটা-ছিদ্র হয়ে যায়।

খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি জোয়ান ও ঘুমধুম পুলিশের পৃথক দু’টি দল গুলি পড়াস্থানে যান। গুলিটি উদ্ধার করে ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যান।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ( পরিদর্শক) মো.জাফর ইকবাল বলেন,তুমব্রু সীমান্তে যে বাড়িতে ছোড়া গুলি এসে পড়েছে,সেখানে গিয়ে গুলিটি নিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পাহাড়ের খাদে পাওয়া গেলো অজ্ঞাত ব্যক্তির লাশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!