নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭১ জন

অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সপ্তাহব্যাপী অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে সীমান্তে কয়েকটি বিওপিতে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

শনিবার ( ২৫ জানুয়ারী) সকালে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়ন, রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এ ব্যাটালিয়ন দূর্গম পাহাড়ি এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। যা স্থানীয় জনগণ ও সকল স্তরে আস্থা ও জনমনে স্বস্তি আনয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কিছু অসাধু বাংলাদেশী চোরাকারবারী লোভের বশবর্তী হয়ে মাদক, গবাদিপশুসহ বিভিন্ন প্রকার পণ্য চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় মাইন বিস্ফোরণে আহত /নিহত হওয়ার মত দুঃখজনক ঘটনা ঘটছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করা হচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করার ফলে সীমান্ত নিরাপত্তা আরো সুসংহত হবে বলে আশা করা যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সদা তৎপর এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরো পড়ুন→বান্দরবানে এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!