Khaled Mahabub Khan Arafat
২৩ ডিসেম্বর ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৬২ জন

বান্দরবানে ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ডে সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বান্দরব্ন পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের  ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ইটভাটা বেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংশকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র সহকারী পরিচালক রেজাউল করিম,পরিদশক নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়াসহ ফায়ার সার্ভিস,আনসার বাহিনী ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা তৈরি করার প্রস্তুতকালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

আরো পড়ুন >>>রুমায় বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উপহার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১০

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১১

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১২

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৩

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৪

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৫

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৬

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৮

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৯

বন লুটছে বন বিভাগ!

২০
error: Content is protected !!