babul khan
১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩৬ জন

আওয়ামীলীগের নেতাকর্মীদের অপতৎপরতার রোধে গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদনঃ আওয়ামীলীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার কারণে গ্রেফতার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এলজিইডি উপদেষ্টা বলেন,সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো যাতে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।

তিনি বলেন,কয়েক দিন ধরে কিছু অ্যাকটিভিটি লক্ষ করছি। তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো শিগগিরই দেখতে পাবেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন,তারা এখনও নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন।

গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন,আমরা দেখেছি যে তারা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন,গতকাল যে ছবি পেয়েছি, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।আমাদের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য এসেছে,এটি পুরানো ছবি অথবা সেখানে যে ‘ছাত্রলীগ’ লেখা ছিল তা এডিট করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন,আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই আশঙ্কা রয়েছে,যতক্ষণ-না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) হয়।

>>>।আওয়ামীলীগের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে:খামলাই ম্রো

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!