নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৫ জন

আওয়ামী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে ক্ষমতায় ছিল: সাচিং প্রু জেরী

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারও অর্থনৈতিক মুক্তির ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত।

 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ২টার সময় বাইশারী বাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জন সমাবেশে অংশগ্রহণ করে।

 

বাইশারী ইউনিয়ন বিএনপির জনসমাবেশ প্রস্তুতি কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর সভাপতিত্বে যুবনেতা জাহিদুল আলম রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠন,, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হায়দার বাবলু, বান্দরবান জেলা মহিলা সভাপতি মিসেস কাজী নিরুতাজ বেগম, সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম নিলা বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাহের, বান্দরবান জিয়ামঞ্চ সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ছিদ্দিকি। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি,সহ-সভাপতি উপোচা মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কাসেম, শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর,স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবদুর রশিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ভোট চোর সরকার। ফ্যাসীবাদ সরকার মানুষের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষকে মামলা, হামলা,খুন ও ঘুম,ভাংচুর করেছে।শুধু তায় নয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে তলা বিহীন ঝুঁড়ি বানিয়ে রেখেছে। তাই এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে দেশকে নতুন করে ফের স্বাধীন করেছে ছাত্ররাসহ দেশের সাধারণ জনগণ।

 

তিনি আরও বলেন, “এ স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। এখন নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্বকে একত্রিত করে শক্তিশালী একটি সরকার গঠনের মাধ্যমে দেশে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, আমাদের বিএনপির সরকার ক্ষমতায় এলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করতে পারবে„।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!