বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে আটকা পড়া প্রায় চার শতাধিক পর্যটক সেনাবাহিনীর সহায়তায় ফিরেছে খাগড়াছড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারাদিন গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেছে সাজেক ভ্যালির আসে পাশের এলাকায় এ কারণে সেদিন আতঙ্কে অবস্থানরত পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়িতে, গতকাল বিকেল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।
গতকাল বিকেলে আটকা পড়া পর্যটকরা আজ দুপুর ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিনি আরো বলেন, কিছু পর্যটক এখনো সাজেকে অবস্থান করছেন।
উল্লেখ্য:গত কয়েকদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফ নামক দুই অঞ্চলিক দলের মধ্যে সাজেক ও মাচালং এলাকায় দফায় দফায় গোলাগুলির ঘটনার ঘটেছে।


