নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৩ জন

এলাকার জনসাধারণের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে থানচিতে বিজিবি’র গণসংযোগ

Copy Link

থানচি প্রতিনিধিঃ এলাকার নিরাপত্তা, চাঁদাবাজি, অপহরণ, দুস্কৃতিকারীদের কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে বান্দরবানের থানচিতে বিজিবি’র আয়োজনে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)’র ব্যবস্থাপনায়, এলাকার জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তায় ও কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি’র লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি, এসি’র সভাপতিত্বে  গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানচি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কর্তৃক সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ ও দুস্কৃতিকারী কার্যক্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে সহায়তা, কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অপারেশন পরিচালনা, সাম্প্রদায়িক সুবিধা-অসুবিধাসমূহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে কোন প্রকার বিরোধ না করা, কোন প্রকার গুজবে কান না দেয়া, অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি করা, ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষা প্রদান করা, জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পাহাড়ী রাস্তায় যান চলাচলে সাবধানতা অবলম্বন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালনা, সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রসাশনের মাধ্যমে মাহেন্দ্র ও চাঁন্দের গাড়ী চালকদের প্রশিক্ষণ প্রদান, বর্তমান সরকারের সংস্কারের পদ্ধতি ও পর্যটন শিল্প চালু করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ০৩ দিনব্যাপী থানচিতে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, থানচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই নাসির উদ্দীন মজুমদার, থানচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চশাথোয়াই মারমা পকশৈ, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা (রনি), তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, থানচি মৌজা হেডম্যান হ্লাফসু মারমা প্রমুখ। এছাড়া সাংবাদিক, বলিপাড়া জোন এর আওতাধীন হেডম্যান, মেম্বার, বিভিন্ন পাড়ার কারবারি, ব্যবসায়ী, বাঙ্গালী, ক্ষুদ্র নৃ-গোষ্টির প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন >>>বান্দরবানে সদ্য আলোচিত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের একজন গ্রেপ্তার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!