নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৯০ জন

বান্দরবানে সদ্য আলোচিত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের একজন গ্রেপ্তার

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ গত কয়েকমাস ধরে বান্দরবানে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে রেখে মোটরসাইকেল চুরি করছিল একটি চোর চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে গেলে আতঙ্কে দিন কাটাচ্ছিল বন্দরবনবাসী, অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় জড়িত চোরের এক সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত চিংসামং ওরপে রাহুল তঞ্চগ্যা (৩২) বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির গুই খৈং এলাকার সাথিমং এর ছেলে বলে জানান পুলিশ।

পুলিশ সুপার বলেন, গত ২০ নভেম্বর বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকা থেকে দিন গত রাত সাড়ে তিনটায় বাসার গেইটের তালা ভেঙে পার্কিংয়ে থাকা ২টি মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত মো.সাঈদ,এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেলে উদ্ধার ও চুরির সাথে জড়িত চিংচামংকে চন্দনাইশের ধোপাছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল জানায়, ইউটিউবের সাহায্যে মোটরসাইকেলের লক ভাঙা ও দুইটি তারের সংযুক্তির মাধ্যমে চাবি ছাড়া মটরসাইকেল চালু করার কৌশল আয়ত্ব করে,পরে জেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় ঘুরে ঘুরে টার্গেট করা মোটরসাইকেল গুলো রাতে চুরি করে নিয়ে যেত।

গাড়ির লোক ভেঙে বের করার আগে দেওয়াল কিংবা গাছে মোবাইল নম্বর লিখে যেতো সেই চর চক্রটি। পরে ওই নম্বরে যোগাযোগের পর চুক্তি মোতাবেক টাকা পাঠালে নির্দিষ্ট পুকুর কিংবা জঙ্গলে মোটরসাইকেলটি পাওয়া যেতো। গত একমাসে বান্দরবান সদর উপজেলা থেকে এভাবে অন্তত ১৫টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়েছে এই চর চোর চক্র।

আরো পড়ুন >>>নাইক্ষ্যংছড়িতে আইনজীবী হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!