নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮১ জন

মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

Copy Link

ডেস্ক নিউজঃ বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের বর্তমানে আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে বলে জানা গেছে।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে আটক করেন। আটককৃত রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করার ক্রিয়া চলছে।

বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

(আরো পড়ুন)

নাইক্ষ্যংছড়িতে সভাপতি সাধারণসম্পাদকসহ আওয়ামীলীগের ৬৮ নেতার বিরুদ্ধে মামলা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!