নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯২ জন

মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন পণ্য জব্দ

Copy Link

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভালুখাইয়ার শিলের ঝিরিতে বিজিবি অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে বাংলাদেশী কাপড়,লুঙ্গি, ব্যাগ, ঘড়ি, চশমা,কোমল পানীয়, বিস্কুট সহ বিভিন্ন পণ্য জব্দ করে বিজিবি ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র অধীনস্থ ভালুখাইয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপি থেকে পূর্ব দিকে এবং সীমান্ত পিলার ৪৮ এর শূন্য লাইন থেকে নাইক্ষ‍্যংছড়ির অভ্যন্তরে শিলের ঝিরি নামক স্থান থেকে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে মালিকবিহীন বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করে। এই সময় বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবির গোপন সংবাদে উদ্ধারকৃত বাংলাদেশী পণ্যের মধ্যে রয়েছে,লুঙ্গি ১৯৩ পিস, বড় ব্যাগ ১৯ পিস, ছোট ব্যাগ ৩০ পিস,মহিলাদের থামি ১২০ পিস, প্রিন্ট গজ কাপড় ৫৫ পিস,ঘড়ি ৭০ পিস,চশমা ৫০ পিস,গজ কাপড় ৭০৯ পিস,ছোট গেঞ্জি ২৮ পিস, মহিলাদের জামা ৪০ পিস, জর্জেট ওড়না ১০ পিস,স্কার্টের নিচের পার্ট ০৫ পিস,কোমল পানীয় ৩৬০টি বোতল,এনার্জি বিস্কুট ৫ কার্টুন।

উদ্ধারকৃত মালামাল পরর্বতী কার্যক্রমের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির দৌছড়ি,ঘুমধুম ও সদর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাকারবারিরা অধিক মুনাফার লোভে বাংলাদেশী বিভিন্ন পণ্য সামগ্রী মিয়ানমারে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত এলাকায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি ১১ ও ৩৪ বিজিবির জোয়ানেরা কঠোর ভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। যার ফলশ্রুতিতে প্রায় সময় মাদক ও চোরাকারবারী আটক হচ্ছে। এবং বিভিন্ন মাদকদ্রব্য সহ হরেক রকম মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা দায়িত্বরত বিজিবি সদস্যদের এমন তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন।

(আরো পড়ুন)

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে চাউল সহ বিপুল পরিমাণের বিভিন্ন পণ্য জব্দ।

https://paharkantho.com/news/23545

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!