নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৩ জন

নাইক্ষ্যংছড়িতে ওয়াগ্যোয়াই পোয়েঃ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ “মাদক দূরীকরণ,শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ছালেহ আহমেদ স্কুল মাঠে মংথোয়াই একাদশ ধুংড়ী হেডম্যান পাড়া বনাম যৌথ খামার পাড়া একাদশ মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শক্তিশালী দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলে অবশেষে যৌত খামার পাড়া একাদশকে ০-১ গোলের হারিয়ে মংথোয়াই একাদশ ধুংড়ী হেডম্যান পাড়া জয়লাভ করে। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে তার মধ্যে থেকে এই দুইদল ফাইনাল পর্যন্ত টিকে থাকে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং বান্দরাবান জেলা পরিষদের সাবেক সদস্য উফছা মারমা,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল ঘোষ রায়, নাইক্ষ্যংছড়ি ইয়ং স্টার ক্লাবের সভাপতি উছাই মং মারমাসহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং উৎসুক খেলার প্রেমিক যুববৃন্দ ও অগুনিত দর্শকের উপস্থিত ছিলেন।

পরিশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জনকারীদর হাতে ট্রফি তুলে দিয়ে বলেন, এই উপজেলা থেকে অদুর ভবিষ্যতে দেশের হয়ে জাতীয় দলে খেলবে একদিন তরুণরা। এলাকার ছেলেরা এলাকার সুনাম বয়ে আনবে একদিন। একই সাথে তিনি সম্প্রীতির বান্দরবান সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!