নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৬ জন

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষরদের আইনের আওতায় আনা হবেঃ জাবেদ রেজা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ দেশছেড়ে পালানো শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুষ্ট নেতা-কর্মী ও তাদের দোষরদের শাস্তির আওতায় আনা হবে বলে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেছেন, বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চান দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছেন। দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে তারা । এছাড়া পার্বত্য চট্টগ্রামকে বানিয়েছে সন্ত্রাসীদের আয়নাঘর। আজ পাহাড়ে মানুষ শান্তিতে নেই। মনে হয় যেন শান্তির মা মারা গেছে।

অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পাহাড়ে শান্তির পায়রা উড়িয়ে দিয়ে গিয়ে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সম্প্রীতির বাঁধন সুদৃড় করে গিয়েছিলেন। সেই সোনার পাহাড়ে আজ লাশ পড়ছে প্রতিনিয়ত।

তিনি শুক্রবার ( ৪ অক্টোবর) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দলীয় কার্যালয় চত্ত্বরে ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু,সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আবছার সোহেল, সদর বিএনপির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,যুব দলের আহবায়ক আবু সুফিয়ান,আবু কায়সার, ছাত্র দলের নেতা শাহে নেওয়াজ, আনোযারুল ইসলাম রাসেল প্রমূখ।

জাবেদ রেজা আরো বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার এতোদিন একা টিকে থাকে নি। তারা প্রতিটি জনপদে আমাদের দলছুট- পথভ্রষ্ট ও লোভী কিছু নেতা-কর্মিদের হাতে নিয়ে প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছিলেন। বারবার একই ঘটনা ঘটিয়ে গনতন্ত্রের কবর রচনা করেছিল তারা । ভেবেছিল বিএনপি আর জাগবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!