নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭০ জন

নাইক্ষ্যংছড়িতে বৃষ্টিতে রাস্তার পাশের খুঁটি হেলে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ৩৪ গ্রাম

Copy Link

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধিঃ অতিবৃষ্টিতে বিদ্যুতের ৫ টি খুঁটি হেলে পড়ে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তবর্তী ৩৪ গ্রাম এখন অন্ধকারে।

শনিবার ( ১৭ আগষ্ট ) সকাল ১১ টা থেকে এ সব গ্রামের অন্তত: ৫ হাজার মানুষ এখন চরম দুর্ভোগে রয়েছে।

সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যে আবদুর রহমান বলেন,নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্যতম প্রধান চাকঢালা সীমান্ত সড়ক।

সড়কের মাঝের হেডম্যান পাড়া থেকে খালেদা বাপের ব্রীজ এলাকা পর্যন্ত সড়কে প্রথমে ১ টি খুঁটি শুক্রবার সন্ধ্যার পর থেকে হেলে পড়ে। এর পরপর ১২ ঘন্টার মাথায় আরো ৪ টি খুঁটি হেলে পড়ে।

তখনও বিদ্যুৎ ছিল এ লাইনে। শনিবার সকাল ১০ টার পর বিদ্যুৎ বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ১১ টার দিকে তারা জন নিরাপত্তার কারণে লাইন বন্ধ করে দেন। শনিবার সন্ধ্যা ৭ টায় এ সংবাদ লেখাকাল অবধি এ লাইনের সংস্কার কাজ চলমান।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন,বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ার পর তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগকে সাথে যোগাযোগ করলে তারা দ্রুত কাজ সম্পন্ন করবে বলে প্রতিশ্রুতি দেন।

এরই মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগকে অতিদ্রুত খুঁটি গুলো উঠিয়ে সোজা করে বিদ্যুতের লাইন চালু করার নির্দেশ দেন।

ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকরা জানান, তারা অন্ধকারে নিমজ্জিত এখন। সদর ইউনিয়নের ৩,৪, ৫,৭ ও ৮ নং,ওয়ার্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা চরম বিপাকে।

এ অংশের বিদ্যুৎ বিভাগ পরিচালনাকারী রামু প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি পাহাড় কন্ঠ কে বলেন,তারা প্রাণান্ত চেষ্ঠা চালাচ্ছেন লাইনটি স্বাভাবিক করার জন্যে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!