নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৩ জন

নাইক্ষ্যংছড়িতে বাস টার্মিনাল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন বীর বাহাদুর এমপি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মতবিনিময় সভায়,পার্বত্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও বান্দরবান ৩০০ নং আসনের এমপি, বীর বাহাদুর উশৈসিং বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন,আওয়ামী লীগ যতো বার ক্ষমতায় আসছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।

দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তিনি আরো বলেন বান্দরবানের সাথে আমার সাতটি উপজেলার সাথে যোগাযোগ হয়েছে,এটি একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়।

তিনি সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় এক দিনের সফরে নাইক্ষ্যংছড়িতে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১কোটি ৪৮ লাখ টাকার নবনির্মিত আধুনিক বাস টার্মিনালের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভায় এ-সব কথা বলেন।

তিনি বান্দরবান থেকে সড়ক পথে সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়িতে এসে পৌঁছাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ,উপজেলা প্রশাসন বীর বাহাদুর এমপিকে বরণ করে নেয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নতুন বাস টার্মিনালের শুভ উদ্বোধন এবং স্থানীয়দের সাথে মতবিনিম সভায় অংশগ্রহণ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহর সভাপতিত্বে ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য এবং সদর ইউপি সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী বীর বাহাদুর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ ইয়াছির আরফাত,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি) আব্দুল মন্নান, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও মাননীয় এমপি বীর বাহাদুর এর প্রতিনিধি আবু তাহের, সদর ইউপি চেয়ারম্যান,নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম , সোনাইছড়ি ইনিউন চেয়ারম্যান এ্যানিং মার্মা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সমন্বয় সভায় যোগদান এবং উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি শিশুপার্কের শুভ উদ্বোধন করেন । বিকেল সাড়ে ৩টায় বান্দরবানের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!