নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৬ জন

নাইক্ষ্যংছড়িতে উপজেলা পরিষদের প্রথম সভায় অধ্যাপক তোফাইল আহমদ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের প্রথম সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেছেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে মিলেশিশে কাজ করতে চাই। জেলার এমপি বীর বাহাদুর উশৈসিং এর পরামর্শে স্বচ্ছ ও সুন্দরভাবে দায়িত্বপালন করে মানুষের সেবা করে লক্ষ্য পুরণ করা আমার স্বপ্ন। তাই দুর্নীতিমুক্ত -সুন্দর সমাজ নির্মানের মধ্যমে এ কাজ করে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, এখন আর ভেদাভেদ নয়-চাই ঐক্য। এখন সময় এসেছে সরকারের উন্নয়নমুখী কাজের সফুল মানুষের দোর গোড়ায় পৌঁছানো। যে দায়িত্বপালন করা আমাদের সকলের দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা সবাই আন্তরিক হবো এ আমাদের প্রত্যায়।

তিনি বুধবার (১৯ জুন) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভাটি সঞ্চালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। সভায় তিনি বলেন, তিনি নাইক্ষ্যংছড়িতে যোগদান করেন মাত্র ৭ মাস।

এ সময়ে ফায়ার সার্ভিস স্টেশন চালু করনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তিনি। কিছু কাজ অসমাপ্ত রয়েছেন। এসব কাজ তিনি উপজেলা চেয়ারম্যানের সমন্বয় ও সহায়তায় সমাপ্ত করতে চান। সব মিলে নাইক্ষ্যংছড়িকে এভাবে সাঁজাতে চান বলে তার বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা, এনএসআইর উপ-পরিচালক মোহাম্দমদ হোসাইন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ আজিজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি শামিম ইকবাল চৌধুরী,আহবায়ক আবদুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, আবদুর রশিদ মো: ইউনুছ শাহীন প্রমূখ।

সভা শেষে পরিষদ চেয়ারম্যানকে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয় নিজ নিজ অফিসে দাপ্তরিক কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত ২১ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্রপ্রার্থী অধ্যাপক তোফাইল আহমদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!