নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২ জন

নাইক্ষ্যংছড়ি বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় দোকান ও বাসাবাড়ি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নি কান্ডের ঘটনায় ৪ দোকান ও ৪ ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ৬ ই মে ভোররাত ৪ টার দিকে বাইশারী বাজারের হাফেজ খানা সংলগ্ল আবদুস সালাম প্রকাশ কেরাম মাঝির মালিকানাধীন দোকান ঘর ও ভাড়া বাসায়। এসময় চারটি দোকান ও চারটি ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মধ্যে রয়েছে, কামাল হোসেনের  এস্ক্রাপের দোকান, জাহাংগীর এর মুদি দোকানের রক্ষিত মালালালের গুদাম, রাবার ব্যবসায়ী  আজম ও ইউছুপ নবী মজুদ করা রাবারের গুদাম, ওসমান ও জালাল আহাম্মদের কাপড়ের গাইড ছিল বলে তারা জানান।

এতে দোকান ঘর ছাড়া ক্ষতির পরিমান ২০ লাখ টাকা  হবে বলে প্রাথমিক পর্যায়ে ধারনা  করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষ দর্শী  ও বাসায় অবস্থান করা ব্যবসায়ী জাহাঙ্গীর  আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সুত্র পাত দেখে ঘুমন্ত লোকজনকে সজাগ করে বাসা থেকে বের হয়ে বাইশারী বাজার জামে মসজিদের মাইকে আগুন লাগার কথাটি ঘোষনা করার পরপরই  শত শত লোকজন এসে আগুন নিভানোর প্রাণপণ  চেষ্টায় শত শত দোকান রক্ষা পায়।।

তবে কিভাবে  আগুন লাাগল  বিষয়টি এখনো জানা যায়নি। ধারণা করা যাচ্ছে মশার কয়েল থেকে  আগুনের সুত্র।

খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের  ইনচার্জ  শোভন সাহা ও সংগীয় ফোর্স।

এছাড়াও ঘটনা স্থলে আসেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। তিনি  বিষয়টি কতৃপক্ষকে আবগত করছেন বলে জানান।

বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুন নিয়ন্ত্রন করা না গেলে বিশাল বাজার রক্ষা করা যেতনা। মালামালের ক্ষতি হলে ও ঘুমন্ত মানুষ গুলো নিরাপদে বের হয়ে আসতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে তিনি অবগত করেছেন। ঘটনাস্থলে পি আইও কে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থের তালিকা তৈরী করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!