নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১ জন

বান্দরবান গ্রেপ্তারকৃত কেএনএফের ৫২ জন কে কারাগারে পাঠালো আদালত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রুমা থানচিতে ব্যাংক ডাকাতি ও আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় ৫২ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার(৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টা, বিকেল ৩টা  ও ৪ টায়  তিন দফায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে  উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।

কারাগারে পাঠানোরা হলেন,থানচির ভান লাল বম, রোয়াংছড়ির ভানুনুন নুয়াম বম,থানচির জেমিনিউ বম,আমে লনচেও বম,রুমার  ভানলাল দিক বম(৩০), সাইরাজ বম(২৫),রুয়ল কমলিয়ান বম (৫৫),গিলবার্ট বম(১৯), লাল রাম তিয়াম বম (৪৪),লিয়ান নোয়াই থাং বম (২০),  নল থন বম (৫৫),পেনাল বম (৬৫), লাল মূন লিয়ানবম(২৮),জাসোয়া বম (৪৫), জৌনুন সাং বম (৪৫), ভান লাল সম (৩৩),লালদাম লিয়ান বম (৩৬),  রেম থন বম (৩০),সাপলিয়ান থাং বম(২১),লম জুয়েল লম(৫০), পাসুম বম(৪৪),লাল শাওসম বম (৩৭), বানরোয়াথ ময় বম (২৩),লাল রোয়াই বম (৫২), লাল কিমপার বম (৪০),  লাল রোয়াই বম (৫২),)লাল কিম পার (৪০) লাল রোয়াথ লন বম (৪৫) লাল প্লেং কিম বম (২৯) রৌসাং লিয়ান বম (৩০) লাল পাংপুই বম(২০) বারৌ সাং বম (৩০) লাল ইমানুয়েল বম(৪৩) লাল কিম সাং বম (২৫) সুনপার লিয়ান বম (৩৩),জেমস মিল্টন বম(৩৪) রাম থাম লিয়ান বম (১৯) মেলরী বম (২৬) জিং রোল এং বম (৩০)বান রিম কিম বম( ৩৫),লেরী বম(২৩)নেমপেল বম (৩৮), লাল তানহকিম বম(৩০),পারঠা জোয়াল বম(১৯),লাল নুন কিম বম(২৫),লাল নুন রম(২৩), লাল নু এং বম(১৯),টিনা বম(১৯),লাল নুন জির বম(৩৩),  জিংরেম ঙাক বম(২০),আলমন বম(২৩),ঙানইন কিম বম(৩০),লালসিংপার বম(২৬),শিউলি বম(২১),তারা সকলেই থানচি ও রুমার বাসিন্দা।

আদালত সূত্রে জানাযায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় আজ তিন দফায় ৫২ জনকে  আদালতে উপস্থাপন করা হলে আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতসোমবার কেএনএফ সাথে জড়িত থাকার অভিযোগে আসামীদের যৌথ বাহিনী রুমা উপজেলার বেথেল পাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের বান্দরবান সদর থানা পুলিশের হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলু হক জানান, আদালতের নির্দেশে সকালে সাড়ে বারোটায় প্রথম দফায় ৩ জন এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ৪৯ জন। সবমিলিয়ে ৫২ জন কেএনএফ সদস্যকে  কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওচিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জীপ গাড়ি চালক কফিল উদ্দিন সাগরকে কারাগারে পাঠানো হয়েছিল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!