নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩৭ জন

বান্দরবান প্রমীলা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় খাগড়াছড়ি ০১ গোলে বিজয়ী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবান জেলার প্রমীলা ফুটবলারদের অংশগ্রহণে গত ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে পার্বত্য তিন জেলা  বান্দরবান,রাঙামাটি, খাগড়াছড়ি জেলা প্রমীলা মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেন। ১৯ ফেব্রুয়ারী সোমবার টুর্নামেন্টের প্রথম দিনের  খেলায় বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দল খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দলের কাছে ১-৪ গোলে পরাজিত হয়। বিকালে অনুষ্ঠিত খেলায় বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দল ০-৪ গোলে  রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলের কাছে  পরাজিত হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়ে খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দল রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলকে  ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে।

বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার  সহযোগিতায়  টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ এবং তৃতীয় স্থান অধিকার কারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় প্রধান অতিথি বলেন,যেখানে একসময় মেয়েরাই মাঠে আসতো না এখন আমাদের মেয়েরা মাঠে খেলছে।এদের মাঝ থেকে উঠে আসবে আগামী দিনের জাতীয় মহিলা  দলের খেলোয়াড়রা।খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ক্রীড়াবান্ধব সংগঠকদের ভূমিকা রাখতে হবে,খেলাধুলার পৃষ্ঠপোষকতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী, বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার,৬৯ পদাতিক ব্রিগেড,ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ ,এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি,পিএসসি, পিএইচডি,ডিজিএফআই কর্নেল জিএস,কর্নেল মোঃ আসাদুল্লাহ্ জামশেদ,জেলা পুলিশ সুপার,সৈকত শাহীন, জোন কমান্ডার,লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি,পৌরসভার মেয়র,মোঃ সামশুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, খাগড়াছড়ি জেলা ক্রিড়া  সংস্থার সেক্রেটারি,জুয়েল চাকমা,বান্দরবান জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, মুজিবুর রশিদ সহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!