কবে সুন্দর পৃথিবী আবার হবে দেখা,
বসে বসে মানুষ করছে তারই অপেক্ষা।
সচেতনতা আর সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে হাল-
প্রতীক্ষারত,কবে পাব স্বাভাবিক জীবনের নাগাল?
কত-শত তাজা প্রান ঝড়ে গেল অকাতরে,
শত-সহস্র মমতাময়ী বুক খালি করে।
ওহে, ভাইরাস, তুমি সাধারণের নাভীশ্বাস,
অভুক্ত মানুষের দীর্ঘশ্বাস, নিঃসন্দেহে হয়ে থাকবে কালেব ইতিহাস।
তবু মনেপ্রাণে করি বিশ্বাস. একদিন কেটে যাবে মেঘ,
স্বর্ণালি আলোয় ভরে উঠবে পৃথিবী,
ফিরে আসবে জীবনের গতিময়তা।
প্রত্যাশা শুধু.. অচিরেই যেন আসে ফিরে সেই শুভক্ষণ,
ধন্য হব,যদি পাই তার প্রতিফলন।
পাইনুসাং মার্মা
সহকারি শিক্ষক
আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।
No tags found for this post.
মন্তব্য করুন