নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫৫ জন

নানিয়ারচর সেনা জোনের বিশেষ অভিযানে অবৈধ কাঠ আটক

Copy Link

রাঙামাটি  প্রতিনিধি >>

পার্বত্য চট্টগ্রাম এলাকা হতে অবৈধ কাঠ পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বনভূমি উজাড় করে চোরাইভাবে বিভিন্ন ধরনের বিলুপ্ত গাছ গাছালির কাঠ পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় নানিয়ারচর জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ কাঠ পাচার রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

ফলশ্রুতিতে ৩০ আগষ্ট (বুধবার) দিবাগত রাতে বুড়িঘাটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নানিয়ারচর সেনা জোন কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে পাচারকালে আনুমানিক (২০০ সেফটি) ১লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির বনের কাঠ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এই পথে নৌকা যোগে বিভিন্ন প্রজাতির কাঠ চোরাকারবারিরা সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে চোরাইভাবে কাঠ পাচার করে আসছে। এতে বন উজাড় হচ্ছে এবং ভবিষ্যতে মারাত্মক হুমকির সম্মুখীন হতে হবে বলে অভিযোগ তোলেন। সেনাবাহিনীর এই সফল অভিযানকে স্থানীয় জনসাধারণ সাধুবাদ জানিয়েছে।

এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) জানান, উদ্ধারকৃত অবৈধ কাঠসমূহ পরবর্তীতে স্থানীয় ফরেষ্ট অফিস প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে।সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রাম হতে দেশের বনজ সম্পদ রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধকল্পে ভবিষ্যতেও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!