নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২২, ৩:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৭ জন

বান্দরবানে উৎসব মুখর পরিবেশে শুরু বিজু,সাংগ্রাই,বৈসু

Copy Link

আজ ১২ই এপ্রিল সকাল ৭ঘটিকায় বান্দরবান সাঙ্গু নদীতে চাকমা ও তঞ্চঙ্গ্যাদের নদীতে ফুলভাসানোর মধ্যে দিয়ে শুরু হলো পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব বিজু,সাইংগ্রাইং,বৈসু,বিষু,চাংক্রান পয়, ১২,১৩,১৪ ই এপ্রিল ২০২২ শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংগ্রাইং, বিজু, বৈসু, বিষু, বিহু,চাংক্রান পয়,উৎসব ঘিরে পুরো পার্বত্য অঞ্চল উৎসবের আনন্দে মাতোয়ারা।

যথাক্রমে এ তিন দিনের নাম, চাকমা ভাষায় ফুলবিজু,মুলবিজু ও গজ্জ্যাপজ্জ্যা। মার্মাদের সাংগ্রাইং পাইন ছোয়াই,সাংগ্রাইং আক্যাঃ, সাংগ্রাইং আপ্যাইঃ,ত্রিপুরাদের হারি বৈসু,বৈসুমা ও বিসিকাতাল উৎসব পালন করে থাকে।

চাকমাদের ফুলবিজু হলো চৈত্র মাসের শেষ দিনের আগের দিন। দিনটিতে ভোরে ঘুম থেকে উঠে দলবেঁধে ফুল সংগ্রহ করে গ্রামের নারী পুরুষ বিশেষ করে কিশোর-কিশোরী,যুবক–যুবতি কলা পাতা উপর ফুল দিয়ে নদীতে ভাসিয়ে দেয়।প্রার্থনা করে রোগ মুক্তির,আপদ বিপদ যাতে দুর হয় এবং সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায়। অনেকে নদীতে ডুব দিয়ে গোসল, প্রথম দিন থেকে কোনো প্রানী হত্যা করে না,কাউকে গালমন্দ করে না।বাড়ী-ঘরের কোণায় কোণায় মোমবাতি জ্বালিয়ে দেয়। যুবক যুবতীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়। বৌদ্ধ বিহারে ও সকল প্রাণীর জন্য মঙ্গল কামনা করে। কমবেশি সকলেই নতুন জামা কাপড় পড়ে। বয়স্কদের পায়ে ধরে প্রনাম করে এবং বয়স্ক লোকদের দুর থেকে পানি এনে গোসল করায়,আশির্বাদ কামনা করে।

মূল বিজু হলো চৈত্র মাসের শেষ দিন, প্রতিটি বাড়ীতে পাজন, মদ,কান্জি,জগরা কমবেশি তৈরী করে।শিশুরা গ্রামের ঘরে ঘরে গিয়ে হাঁস মুরগীদের ধান,চাউল মেশানো খাবার দেয়। নতুন পোষাক পরিধান করে বড়দের পায়ে ধরে প্রনাম করে।নতুন জামাই,নতুন বৌ শ্বাশুড় বাড়ী, পিত্রালয়ে বেড়াতে যায়। এটাকে বলে-” বিজু বেরান্নে”।সারাদিন প্রতিটি বাড়ীতে খাবার তৈরি করে,মেহমানদের পরিবেশন করে। মূল আকর্ষন হলো পাজন তরকারী। শত প্রকার সবজি,মাছ দিয়ে তৈরী করে পাজন তরকারী।অনেকে বিভিন্ন ধরনের মাংসও রান্না করে। ছোট ছোট শিশুরা গান বাজনা করে। বড়রা তাঁদের বকশিস দেয়,গরীবদেরকে সহায়তা করে।অনেকে সারারাত ঘুরে বেড়ায় এ বাড়ী থেকে ঐ বাড়ী,এ গ্রাম থেকে অন্য গ্রামে।

গজ্জ্যাপজ্জ্যা দিন হলো -বৈশাখ মাসের প্রথম দিন। এ দিনে কেউ একটা সবুজ পাতা ও ছিড়ে না। বৌদ্ধ বিহারে গিয়ে সমবেত প্রার্থনা করে, সকলে অতীত ভুলে গিয়ে মায়া মমতায় ভরা নতুন জীবনের স্বপ্ন বুনে।কমবেশি বাড়ীতে আত্মীয়দের নেমন্তন্ন দেয়।অনেকে বাংলা নতুন বছরে মুরুব্বী আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাড়ীতে ভাত খাওয়াই।

মারমাদের মূল আকর্ষণ হলো মৈত্রীয় পানি বর্ষণ খেলা, মূলত এই খেলায় যুবক-যুবতীরাই অংশ গ্রহণ করে থাকেন। পাড়ায় -পাড়ায় দলগত ভাবে সারা রাত ব্যাপী পিঠা তৈরী করে,সকালে পরিবেশন করা হয়।ত্রিপুরাদের নারী-পুরুষ দল বেঁধে ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য পরিবেশন।বিগত দুই বছর করোনার কারনে কোন উৎসব পালন করা যায়নি।

যুগ যুগ ধরে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা রকমের খাবার-দাবার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উৎসবটি পালন করা হয়। এই উৎসবটি পাহাড়ে এক এক জনগোষ্ঠীর কাছে আলাদা আলাদা নামে পরিচিত। যেমন- বিজু, বিহু, বিষু, বৈসু, চাংক্রান, সাংগ্রাই এবং সাংলান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!