নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল ২০২২, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫৪ জন

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অষ্টম শ্রেণির ছাত্রের উপর হামলা : থানায় এজাহার

Copy Link

রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাজহারুল ইসলাম লিজান নামে এক শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। মাজহারুল ইসলাম লিজান গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বর্তমানে সে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত ছাত্রের বাবা নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম অভিযোগে বলেন- তাঁর ছেলে সোমবার সকালে স্কুল ড্রেসে বিদ্যালয়ে যান। স্কুল মাঠে তাঁর ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়। জহির উদ্দিনের নেতৃত্বে সাদেকুর রহমান ও আবু ছিদ্দিক নামের দুই বখাটে হামলায় অংশ নেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি।

নুরুল ইসলাম আরও জানান- বিদ্যালয়ের মাঠে মর্মান্তিক এ ঘটনার পর সর্বত্র জানাজানি হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী আহত ছাত্রকে দেখতে আসা তো দূরের কথা খোঁজখবরও নেননি। ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে রামু থানায় সোমবার রাতেই লিখিত এজাহার দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করেও প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে রামু থানার নিয়ন্ত্রণাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো.ফরহাদ আলী বলেন- স্কুল ছাত্র আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে তাঁকে দেখতে যান। লিখিত এজাহার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সংবাদ প্রেরক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!