নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০১৯, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৮৭ জন

শুল্কমুক্ত আমদানকৃত পেঁয়াজ ৩২ টাকা কেজি  তা বিক্রিয় হয় ২৩০ টাকায়!

Copy Link

সুযোগকে কাজে লাগিয়ে পেঁয়াজ এনে অসদুপায়ে বিপুল মুনাফা করার অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে। টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা শুল্কমুক্ত পেঁয়াজ ট্রাকে ওঠা পর্যন্ত কেজিপ্রতি খরচ পড়ে মাত্র ৪০-৪৫ টাকা। অথচ বিস্ময়করভাবে সেই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রির সময় তার দাম উঠে যায়। ২০০-২৩০ টাকায়। অসাধু ব্যবসায়ী  কেজিতে লাভ করছেন ১৬০-১৮০ টাকা। ভোক্তাদের পকেট কেটে ‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া বলে বিদ্রুপ করছেন ক্রেতা সাধারণ।

কক্সবাজারের পুলিশ প্রশাসনের তথ্যমতে, দীর্ঘ দুই মাস ধরে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়লেও টেকনাফ-কক্সবাজারের স্থানীয় বাজারে বাড়তি আমদানির কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন সময় ‘সিন্ডিকেটের কারসাজি’র কথা উঠলেও বিষয়টি প্রকাশ পায়নি। কিন্তু গত বুধবার (৪ ডিসম্বের) অজ্ঞাত এক ফোনের মাধ্যমে সিন্ডিকেটের কারসাজির বিষয়টি নজরে এলে টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলামকে দ্রুত তদন্তের নির্দেশনা দেয়া হয়।

তিনি বলেন, হঠাৎ বন্দরে গেলে ওসি রাকিবকে বন্দর কর্তৃপক্ষ অসহযোগিতা করে। পরে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বন্দরে প্রাথমিক তদন্তে দেখতে পায়, আমদানির সঙ্গে বাজারে পেঁয়াজের সরবরাহের কোনো মিল নেই। সিন্ডিকেট আমদানির কাগজপত্রে হাজার হাজার টন পেঁয়াজ আনার চিত্র দেখালেও বাজারে ছাড়া হয়েছে সামান্য।

এভাবে কৃত্রিম সংকট দেখিয়ে পেঁয়াজ বিক্রি করে লাখ লাখ টাকা আদায় করে নেয়া হয়েছে। অথচ মিয়ানমারে প্রতি কেজি পেঁয়াজ কেনা হয়েছে মাত্র ৩২ টাকায়।

পুলিশের তদন্তে উঠে এসেছে প্রতারণার ভয়াবহ চিত্র। আমদানিকারক, শুল্ক কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের লোকজন একীভূত হয়ে দেশের পরিস্থিতি বেসামাল করছে আর সাধারণ মানুষকে ঠকাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান জানান, তদন্তে দেখা গেছে গত অক্টোবর এবং নভেম্বর মাসে ৪২ হাজার ৪০৩ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। হিসাব মতে, দৈনিক গড়ে ৭০০ টন পেঁয়াজ মিয়ানমার থেকে আমদানি হয়। আমদানির নথি, বিল অব এন্ট্রি পর্যন্ত ঠিক দেখানো হলেও সিন্ডিকেট কারসাজিতে বাস্তবে কি পরিমাণ পেঁয়াজ বাজারে ছাড়া হয়েছে তার কোনো প্রমাণ সংশ্লিষ্টরা দেখাতে পারেননি। আমদানির কাগজ মিললেও বন্দর থেকে ট্রাকে ডেলিভারির কোনো কাগজ বা প্রমাণ নেই। এমনকি গত ২৫ নভেম্বর এক হাজার বস্তা ও ৩০ নভেম্বর এক হাজার ৮০০ বস্তা আমদানি করা পেঁয়াজের কোনো হদিস বন্দর, আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ দেখাতে পারেনি।

এদিকে বিষয়টি নজরে আনা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন টেকনাফ সীমান্তের পেঁয়াজ সিন্ডিকেট ও আমদানির জালিয়াতি-প্রতারণার তদন্তে একটি টাস্কফোর্স তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলীকে প্রধান করে একজন পুলিশ কর্মকর্তা ও টেকনাফ উপজেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

অন্যদিকে পেঁয়াজ নিয়ে কেলেঙ্কারির ঘটনা প্রচার পাওয়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা চলছে। সচেতন মহলের মতে, সংকটকালীন বিনা শুল্কে পেঁয়াজ আমদানির সুযোগ পেয়ে হাজার হাজার ডলার মিয়ানমারে পাচার করছেন আমদানিকারকরা। সেই সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভোক্তা সাধারণকে হয়রানি ও সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে পেঁয়াজ সিন্ডিকেট। টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারকের সংখ্যা ৩৫-৪০ জন। সিন্ডিকেট না হয়ে ব্যবসায়িক প্রতিযোগিতার মাধ্যমে পেঁয়াজ আমদানি হলে মিয়ানমারের পেঁয়াজেই দেশের বাজারের সংকট অনেকখানি নিরসন করা সম্ভব।

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তে ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, আমদানি করা কিছু পেঁয়াজ বাংলাদেশের বাজারে ছাড়া হলেও বাকি পেঁয়াজ মিয়ানমারের গুদামেই মজুত থেকে যায়। সংকট বিরাজ রেখে ‘সিন্ডিকেট’ কেজিতে ১৬০-১৮০ টাকা হাতিয়ে নিচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!