নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

রোয়াংছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

Copy Link

নিজস্ব  সংবাদদাতাঃবান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় জামছ‌ড়ির বাগমারা বাজা‌রে গভীর রাতে আগু‌িকান্ডের ঘটনায় ১৫‌টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তায় এগিয়ে আশে বাংলাদেশ সেনাবাহিনী।

৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১: ৩০ মিনিটে বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বান্দরবান জোনের জোন কমান্ডার কর্তৃক বাগমারা বাজারে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হওয়া ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।

ঘটনার পর বান্দরবান রিজিয়ন থেকে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বাগমারা বাজারের ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান রিজিওয়ানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি, এফ ডব্লিউ সি, পিএসসি, বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক এস ইউ পি, পি এস সি এবং নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, সহ জোনের অফিসারবৃন্দ ও ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় ক্ষতিগ্রস্ত ১৬ জনের মাঝে বান্দরবান রিজিয়ন কর্তৃক নগদ ৫০০০ ও বান্দরবান জোন কর্তৃক নগদ ৩০০০ সহ সর্বমোট ৮০০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ০১ করে কম্বল , ০৫ কেজি চাউল, ০২ কেজি ডাউল, ০২ লিটার বিশুদ্ধ পানি,০১ কেজি লবণ, ০২ কেজি আটা ও ১ কেজি সোয়াবিন তেল প্রদান করা হয়।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক এনডিসি,এফ ডব্লিউ সি,পিএসসি বলেন ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।পরবর্তী কালে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন, এবং পার্শ্ববর্তী সকলকে উদ্দেশ্য করে বলেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!