নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন জর্জ মিত্র চাকমা।
বুধবার(২৬জানুয়ারি)প্রথম কর্মদিবসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা নিজ কর্মস্থলে যোগদান করে,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সাথে সাক্ষাৎ করেন। উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস তার দপ্তরে নবাগত এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা কে বরণ করে নেন।
৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ২৫ জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।এর পূর্বে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
জর্জ মিত্র বাড়ি রাঙামাটি উপজেলায়।
এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা বলেন, আমি আজ বুধবারে আমার দায়িত্ব বুঝে নেব। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
No tags found for this post.
মন্তব্য করুন