নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২২, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৫ জন

নাইক্ষ্যংছড়িতে জিআরইএসপি কর্তৃক ডিজিটাল ক্লাস রুমের শুভ উদ্বোধন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ১১ নং মারেগ্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন হিল ট্র্যাক্টস’ এর অর্থায়নে ডিজিটাল ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।

২৪ জানুয়ারি (সোমবার) দুপুর ১.৩০ টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

এতে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, এলাকা ব্যবস্থাপক ব্র্যাক সেলিনা আক্তার , প্রধান শিক্ষক হ্লাচানু মার্মা, সহকারি শিক্ষক ও এসএমসির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ব্র্যাক শিক্ষা অফিসার মুহা. মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান বিশ্বের উন্নয়নশীল দেশসমূহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারনেই উন্নত, যুগোপযোগী লেখা পড়ার মান উন্নয়নে জন্য ব্র্যাক ( জিআরইএসপি) দূর্গম পার্বত্য এলাকায় ডিজিটাল ক্লাস রুমের উদ্বেগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। এবং ভবিষ্যতে প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাস রুমের আওতায় আসলে পার্বত্য এলাকায় লেখা পড়া মান উন্নয়ন হবে বলে আশা করেন।

এসময় উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যানিং মার্মার, প্রধান শিক্ষক হ্লাচানু মার্মা বক্তব্য রাখেন।

এসময় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন হিল ট্র্যাক্টস’ এর অর্থায়নে ২২ টি ট্যাব, ২২টি পাওয়ার ব্যাংক, ও ২২ টি মেমোরি কার্ডসহ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার সামগ্রী প্রদান হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!