পাহাড় কন্ঠঃবান্দরবান সেনা জোনের উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১৭ জানুয়ারী(সোমবার) বিকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্নে অবস্থিত ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা।

উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের স্টাফ জোনাল অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ। প্রধান অতিথি এর নেতৃত্বেই মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক সহ সেনা জোনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি এই মাদ্রাসা ও এতিমখানার প্রতি সেনা জোনের পক্ষ থেকে যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।
No tags found for this post.
মন্তব্য করুন