নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২২, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬১ জন

বান্দরবানে উদালবনিয়া বৌদ্ধ বিহারে ২য় আচরিয়(গুরু) পূজানুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত

Copy Link

সংবাদদাতাঃবান্দরবান জেলা সদরের রাজবিলায় ইউনিয়নের উদালবনিয়া বুদ্ধ বিহারে প্রাক্তন ও বর্তমান ছাত্র,দায়ক-দায়িকা বৃন্দের উদ্যোগে এবং আচরিয় (গুরু)পূজা উদযাপন কমিটির আয়োজনে আচরিয়(গুরু)পূজানুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জেলার উদালবনিয়া বৌদ্ধ বিহারে ১৪ই জানুয়ারী  শুক্রবার সকাল থেকেই অনাড়ম্বর ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়,পূজা অনুষ্ঠানে ধর্ম গুরু ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের কে দর্শন ও পূজার উদ্দেশ্যে দূরদূরান্ত হতে আগমন হয় হাজারো গুরু ভক্তের।

স্বাস্থ্য বিধিনিষেধ মেনে বৌদ্ধ বিহারে হাজারো গুরু ভক্তের পদচারণায় মুখরিত হয় বিহার প্রাঙ্গন।গুরুর প্রতি ভক্তদের দেয়া দানীয় বস্তুু সামগ্রী সাদরে গ্রহন করেন ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের।

বিহারে আগত গুরু ভক্ত,দায়ক-দায়িকারা উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,উদালবনিয়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও পার্বত্য ভিক্ষু পরিষদ উত্তরাঞ্চলের সাধারণ সম্পাদক ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের কাছে পূজার প্রসাদ প্রদানের মাধ্যমে মনের ভক্তিভরে নিজের আশা পূরন ও দুঃখ দুর্দশা হতে মুক্তি লাভের আশায় গুরুর আশীর্বাদ গ্রহনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন।

গুরু পূজা শেষে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আগত দর্শনার্থী ও ভক্তদের উপহার সামগ্রী গ্রহনের মধ্য দিয়ে ২য় আচরিয়(গুরু)পূজানুষ্ঠান ২০২২ অানুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,উদালবনিয়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও পার্বত্য ভিক্ষু পরিষদ উত্তরাঞ্চলের সাধারণ সম্পাদক ভদন্ত পাইন্দাওয়াইংসা মহাথের,সাবেক ভাইস চেয়ারম্যান,মং চাখই,সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু মারমা,মতিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহা ভান্তে,নাগীন্দা ভিক্ষু মহাথের,সংগমিতা সেভা সংগ অনাথ আশ্রমের পরিচালক,উ উইসুন্দা মহাথের এবং করেন বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের সাবেক ও বর্তমান ছাত্র বৃন্দ দায়ক দায়িকা।

উদালবনিয়া বৌদ্ধ বিহারে ২য় আচরিয়(গুরু) পূজানুষ্ঠান ২০২২ইং পূজা কমিটির আহ্বায়ক
অংসুইপ্রু মার্মা বলেন উদালবনিয়া বৌদ্ধ বিহারে ২য় আচরিয়(গুরু) পূজানুষ্ঠান ২০২২ এবার ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে,করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির কারনে খুবই স্বল্প পরিসরে এবারের আয়োজন করা হয়েছে,জেলার সকল স্থান হতে গুরু ভক্তদের সমাগম হয় এই গুরু পুজা অনুষ্ঠানে,এই আয়োজনের মাধ্যমে আমরা দেশের মঙ্গল কামনা, সমাজের সকল স্থরের মানুষের মঙ্গল কামনা করে থাকি।

বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সেক্রেটারি অংসুইমং চৌধুরী বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বদান্যতায় এই আশ্রমের শুভ উদ্বোধন হয়,বিগত সময়ের মত আগামীতেও এই আশ্রমে যারা আছেন তারা শিক্ষা জীবন শেষে দেশের বিভিন্ন প্রান্তে কাজের মাধ্যমে আশ্রমের নামটি উজ্জল করবে।

প্রাক্তন ছাত্র উদল বনিয়া বৌদ্ধ বিহার এবং রাজস্থলি,গাইন্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুইমং উ মার্মা,প্রাক্তন ছাত্র,উপসহকারী কৃষি কর্মকর্তা,রাজস্থলি রাঙ্গামাটি,সুইক্যনু মার্মা বলেন আমার শিক্ষা জীবন শুরু হয়েছে এই অনাথ আশ্রম থেকে আমার জীবনে গুরু ভান্তের অবদান ভাসায় প্রকাশ করার মত নয়।

বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা সেক্রেটারি অংসুইমং চৌধুরী বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বদান্যতায় এই আশ্রমের শুভ উদ্বোধন হয়,বিগত সময়ের মত আগামীতেও এই আশ্রমে যারা আছেন তারা শিক্ষা জীবন শেষে দেশের বিভিন্ন প্রান্তে কাজের মাধ্যমে আশ্রমের নামটি উজ্জল করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!