নিজস্ব প্রতিনিধিঃলামায় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতায় বিভিন্ন সময়ে জব্দ করা মাদকদ্রব্য গুলো রোববার(৯ জানুয়ারী)দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে কোর্ট চত্বরে ধ্বংস করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লামা থানা পরিদর্শন করেন। তিনি দুপুরে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিন।এসময় লামা থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী ও আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, লামা কোর্টের আইনজীবিরা উপস্থিত ছিলেন। এছাড়া লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন। অনুষ্ঠান শেষে লামা কোর্ট ও লামা থানার বিভিন্ন মামলার আওতায় জব্দ করা ১৪৮ লিটার চোলাই মদ ধ্বংস করেন


