নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৯ জন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃচাষের জমি জবরদখলে বাধা দেয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীকে অমানবিকভাবে মারধরের ঘটনা ঘটেছে। বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের পর থেকে আটদিন ধরে আহত অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে চিকিৎসাধীন থাকে এবং চারদিন পরে কক্সবাজার সদর হাসপাতালে অপরিপক্ক মৃত সন্তান প্রসব করে। এই ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভিকটিমের স্বামী জিয়াবুল করিম (৩৭) বাদী হয়ে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে লামা থানাকে তদন্তের দায়িত্ব দেয়।

এমন নৃশংস ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও অসহায় ভিকটিমের পরিবার কোন আইনী সহায়তা পায়নি বলে প্রতিবেদককে জানিয়েছেন। তারা আরো বলেন, গুরুতর আহত ভিকটিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর হামলাকারীরা এলাকায় বুক ফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিকটিম রেশমী আক্তার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার জিয়াবুল করিমের স্ত্রী।

মামলার সূত্রে জানা যায়, বাদী জিয়াবুল করিম উপজেলার ২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার ২৩০ খতিয়ানের ১৫২০, ১৫২২ দাগের আন্দর ২০ শতক ১ম শ্রেণীর জমির ক্রয়সূত্রে মালিক এবং দীর্ঘদিন ধরে মৌসুমী ধান, শস্য রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে। মামলার আসামীরা লোভের বশবর্তী হয়ে বাদীর একখন্ড জায়গা গত ১৮ ডিসেম্বর ২১ইং শনিবার জবর দখল করতে গেলে জিয়াবুল করিমের স্ত্রী রেশমী আক্তার বাধা দেয়। এসময় আসামী আবু তাহের, নুরুল কবির, মোঃ আরিফ, আবু তালেব, শাহজাহান, মিজান, নুরুল বশীর, নুরুল আবছার সহ অজ্ঞাতনামা আরো ৫ জন ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা জেনেও রেশমী আক্তারকে মারধর করে। আহত রেশমী আক্তারকে ১৮ ডিসেম্বর দুপুর ২টায় লামা সরকারি হাসপাতালে ভর্তি করে ও ২০ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসা নেয়। অবস্থার অবনতি হলে ২২ ডিসেম্বর কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে অপরিপক্ক মৃত সন্তান প্রসব করে ২৫ ডিসেম্বর বাড়ি ফিরে আসে। পরে ২৭ ডিসেম্বর লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।

বাদী জিয়াবুল করিম বলেন, আসামীরা আমাদের মারধর, গুম করা সহ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের অত্যাচারে এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে।

এই বিষয়ে কথা হয় মামলার ৬নং আসামী মিজান এর সাথে। তিনি বলেন, এই ধরনের কোন ঘটনা ঘটেনি। জিয়াবুল ও তার স্ত্রী নিজেরা বাচ্চা নষ্ট করে আমাদের আইনীভাবে হয়রাণী করতে এমন মিথ্যা ঘটনার জন্ম দিয়েছে। ডাক্তারি রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।

এই বিষয়ে কথা হয় মামলার তদন্তকারী অফিসার লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস এর সাথে। তিনি বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!