নিজস্ব প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়ায় একজনকে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা।তার নাম মংক্যচিং মার্মা (৩৫)। সে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালীয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৪ জানুয়ারী) রাত ১টার সময় রুপসীপাড়ার অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মংক্যচিং রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া থেকে বান্দরবানের লামার রুপসী পাড়ার ৩নং ওয়ার্ড অংহ্লা পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ১ টার সময় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা বাড়িটিকে ঘিরে ফেলে। পরে তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বেড়াতে আসা বাড়ির জামাইকে গুলি করে হত্যা করে। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে বলেও জানায় স্থানীয়রা।তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।এ ঘটনার পর এলাকায় আতন্ক বিরাজ করছে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে গুলি করে হত্যা করেছে বলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


