Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে হাত-পা বেঁধে রাতভর ধর্ষণ ও লুটপাট

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট : December 23, 2021
Link Copied!

মোহাম্মদ আজিজ উল্লাহঃবান্দরবান লামা উপজেলার রূপসীপাড়ায় দুই শিশু সন্তানকে ঘরে তালাবদ্ধ রেখে প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে হাত পা বেঁধে রাতভর ধর্ষণ, মারধর ও বসতবাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে বলে রূপসীপাড়ার বৈদ্দ্যভিটা ১নং ওয়ার্ডের মেম্বার আবু তাহের জানিয়েছেন।

স্থানীয়রা জানায় সকালে পার্শ্ববর্তী এক মহিলা পানি আনতে প্রবাসীর বাড়ির পাশে টিউবওয়েলে যায়। তখন প্রবাসীর বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে। তিনি এগিয়ে গেলে এই মর্মান্তিক এই ঘটনা দেখে। পরে জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘরে প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু ছিল। রাত আনুমানিক দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা মুখ চেপে ধরে প্রবাসীর স্ত্রীর। এসময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর নির্যাতন, মারধর করা হয়। এদিকে দুর্বৃত্তরা বাড়ির আলমারি,ওয়ারড্রব ও শোকেস ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

সকালে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করে।লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন অপরাধীদের ছাড় দেয়া হবে না। পুলিশ তদন্ত করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে৷