নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২১, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০ জন

বান্দরবানে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন

Copy Link

মোঃশহীদুল ইসলাম রানাঃ”শতবর্ষে জাতির পিতা,সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পার্বত্য বান্দরবানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে ১৮ই ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শোভাযাত্রার আয়োজন করা হয়,শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার।এছাড়া আরো উপস্থিত   ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোঃ নজিরুল্লাহ্,পলাশ বড়ুয়া,অধ্যক্ষ টিটিসি,বান্দরবান,ইসলামি ব্যাংক এর সহকারী পরিচালক মোঃ শাখাওয়াত উল্লাহ্ সহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উর্ধতন কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন পুর্বের চেয়ে দেশে রেমিট্যান্সর পরিমান বৃদ্ধি পেয়েছে। বিদেশ থেকে যারা বৈধ পথে টাকা দেশে পাঠায় তাদেরকে বাংলাদেশ ব্যাংক এর পক্ষ হতে প্রনোদনা প্রদান করছে সরকার।সরকার সারা দেশে টিটিসি চালু করেছে যেনো দক্ষ জনশক্তি গড়ার মধ্য দিয়ে দেশের বাইরে গিয়ে ভালো কর্মসংস্থানের ব্যাবস্থা করা যায়।দক্ষ জনশক্তি দেশের জন্য ভালো রেমিট্যান্স প্রদান করতে পারবে।তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশ গড়তে আগামী ১০০ বছর পর দেশের অবস্থান কি হবে তা নিয়ে ডেল্টা প্লান গ্রহন করেছে।তাই বৈধ পথে বিদেশ যাবো বৈধ পথে রেমিট্যান্স আনব।

আলোচনা সভা শেষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের পক্ষ থেকে জেলার এ বছরে বিদেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী ব্যাংক এবং প্রদানকারী ব্যাক্তিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৫

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৭

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৮

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৯

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১০

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১১

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১২

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৩

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৪

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৫

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৬

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৭

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৯

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

২০
error: Content is protected !!