নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২১, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৯ জন

বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- পার্বত্য মন্ত্রী

Copy Link

সুফল চাকমাঃপার্বত্য বান্দরবানে ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ১০কোটি ১০লক্ষ ৪৭ হাজার৫০০ টাকা ব্যয়ে।বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৭ তলা বিশিস্ট একাডেমিক ভবন -কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন স্পট সংলগ্ন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রীর আগমনে কলেজের শিক্ষার্থীরা ক্যামপাসের দুই পাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দদের ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়।

প্রকৌশলী নুরুল হাকীম,অধ্যক্ষ,বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক,ছাত্র ও বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে।পার্বত্য বান্দরবানে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ১৪ টি কলেজ স্থাপন হয়েছে।

জেলার প্রত্যেকটি উপজেলায় টেকনিক্যাল কলেজ গড়ে তোলা হবে যাতে ছাত্ররা চাকরির পেছনে না দৌড়িয়ে নিজের আত্মকর্মসংস্থানের জন্য নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে।এক সময় পার্বত্য চট্টগ্রামের ছেলে মেয়েরা দেশের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিবে যদি আজকের ছাত্র সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বলেন ছাত্র জীবনের একটা লক্ষ্যে থাকতে হবে,যদি লক্ষ্যে অটুট থাকা যায় তাহলে ছাত্র জীবনের কঠোর পরিশ্রমের মাধ্যমে কাংখিত লক্ষে পৌছানো সম্ভব।আমরাও গ্রামে বড় হয়েছি এবং জীবনে লক্ষ্যে নির্ধারন করে লেখাপড়া করেছি তাই ছাত্র সমাজের উচিত জীবনের লক্ষ নির্ধারন করা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

১

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৩

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৪

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৫

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৬

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৭

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৮

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

৯

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১০

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১১

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১২

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৩

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৪

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৫

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৬

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৮

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১৯

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

২০
error: Content is protected !!