মোহাম্মদ আজিজ উল্লাহঃআগামী ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে বান্দরবানে চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক জনাবা ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় উক্ত প্রস্তুতিমূলক সভা টি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং,এমপি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনার লুৎফর রহমান,আঞ্চলিক পরিষদের সদস্য জনাব শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জনাব মোজাম্মেল হক বাহাদুর,সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিগণ সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আসছে সুবর্ণজয়ন্তী ও বিজয়ের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।আগামী ১৬ ডিসেম্বর বান্দরবান স্টেডিয়ামে সারাদেশের ন্যায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের প্রতি আহবান করেন। জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনী ও সকল প্রতিষ্ঠান এতে জেলা প্রশাসন কে সহযোগীতা করার জন্য আহবান করেন।এছাড়াও মন্থ্রী মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে জেলার সকল নাগরিক কে উক্ত শপথ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য অনুরোধ করেন।


